
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো:আলাল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর মধ্যপাড়ার মুন্সিবাড়িতে এক রাতেই একটি দোকান ও দুটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরও একটি ঘরে চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন মিয়ার দোকান, মৃত রফিকুল ইসলামের ঘরে,হবিল মিয়ার বসতঘর এবং হবিল মিয়ার ঘরে চুরি করে কিন্তু এ সময় সাদত আলীর ঘরে চুরির চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, রাত ১২টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় তিনটি মোবাইল ফোনসহ নগদ অর্থ খোয়া গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।