বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর উপজেলায় জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা: একদিনে ৮৪৭ রোগীকে সেবা

৩২৮

বাঞ্ছারামপুর উপজেলায় জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা: একদিনে ৮৪৭ রোগীকে সেবা


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার। বাঞ্ছারামপুর
জনগণের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) হাসপাতালের বহিঃবিভাগে (ওপিডি) একদিনে রেকর্ড ৮৪৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।


হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বহিঃবিভাগে সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ফলে স্বল্প সময়ে বিপুলসংখ্যক রোগী প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
দিনটির পরিসংখ্যান অনুযায়ী, চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল মেডিসিন ও শিশু বিভাগে। মেডিসিন বিভাগে ৩৮২ জন, শিশু বিভাগে ৩১৯ জন, ডেন্টাল বিভাগে ৭৪ জন এবং গাইনী বিভাগে ৭২ জন চিকিৎসাসেবা নেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ চিকিৎসার পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় রোগ নির্ণয় পরীক্ষা, জটিল রোগীদের উচ্চতর হাসপাতালে রেফার এবং স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ নিয়মিত প্রদান করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগ সাধারণ রোগীদের জন্য খোলা থাকে। নির্ধারিত সময়ে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হাসপাতাল প্রশাসনের ভাষ্য, “আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page