শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়

১৪৫

নানা আয়োজনে বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, বাঞ্ছারামপুর একটি দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগ মোকাবিলায় যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতার অভাবে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করা জরুরি।আলোচনা সভায় বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান। এ সময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খান।পরে অগ্নিকাণ্ডের ঘটনায় করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page