নরসিংদী জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের যোগদান
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মাহবুবুর রহমান। সোমবার (১৭ আগস্ট ২০২৬) তিনি নরসিংদী জেলা পুলিশের দায়িত্বে যোগদান করেন।
যোগদানের পর নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এ সময় নরসিংদী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নতুন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের যোগদানের মধ্য দিয়ে নরসিংদী জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।