সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

দৃষ্টিনন্দন পরিবেশ ও ২৪ ঘণ্টার জরুরি সেবায় প্রশংসিত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দৃষ্টিনন্দন পরিবেশ ও ২৪ ঘণ্টার জরুরি সেবায় প্রশংসিত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার পাশাপাশি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন পরিবেশ নজর কেড়েছে স্থানীয়দের। হাসপাতালের মনোরম পরিবেশ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য দ্রুত সেবা দেওয়ার উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।


স্থানীয়দের ভাষ্য, একটি উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের মানসিকভাবে স্বস্তি দেয়। বিশেষ করে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকায় হাসপাতালটির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। জরুরি বিভাগে আসা রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এতে রাতের বেলায় অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে নেওয়ার ভোগান্তিও কিছুটা কমেছে।হাসপাতালের পরিবেশের সৌন্দর্যও রোগী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। হাসপাতালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ায় পুরো প্রাঙ্গণে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য এমন পরিবেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.রঞ্জন বর্মন বলেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

জরুরি রোগীরা যাতে দিন-রাত যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সেবার মান আরও উন্নত করার চেষ্টা চলছে।তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নয়ন, জরুরি সেবা দ্রুততর করা এবং সিজারিয়ান সেবা চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে।ডা. রঞ্জন বর্মন আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনাইদ আব্দুর রহিম সাকি হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত পরিবেশ সুন্দর করার বিষয়ে সহযোগিতা ও উদ্যোগ নিয়েছেন। এর ফলে হাসপাতালের সেবাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে।চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালে জরুরি সময়ে দ্রুত চিকিৎসা পাওয়া তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতের সময়ে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে কাছাকাছি হাসপাতালে সেবা পাওয়ায় ভোগান্তি কমে। হাসপাতালের পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশও তাদের ভালো লাগছে।স্থানীয় বাসিন্দারা মনে করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো গেলে বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য জেলা শহর বা রাজধানীমুখী নির্ভরতা আরও কমবে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুধু দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন পরিবেশের দিক থেকেই নয়, মানসম্মত সরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একটি উদাহরণ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page