শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline :
অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান শাহ আলম স্যারের ইন্তেকাল বাঞ্ছারামপুরের হোগলাকান্দিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিয়াদৌলত ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের উদ্যোগে কেটে ফেলা হলো আখাউড়ার সেই আলোচিত গাছ বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ বাঞ্ছারামপুর রূপসদী জামাই বাজারে দিনের বেলায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩ চোর। ৯ম শ্রেনীর স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ জন বাঞ্ছারামপুর পৌরসভায় অনলাইন সেবা চালু, ঘরে বসেই মিলছে ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ।

জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৪৭

জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো:সোবেল মিয়া
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম হাজী আশরাফ আলী ভেন্ডারী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আয়নুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কুমিল্লা বিভাগের সাংগঠনিক সমন্বয়ক মো. শাহিন মজুমদার, বিভাগীয় সহ-সাংগঠনিক সমন্বয়ক মো. মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির ও আশিকুল ইসলাম সুমন, সাবেক জেলা যুবদল নেতা মো. ফায়জুর রহমান (ফয়েজ) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ রুহুল আমিন (মামু আরিফ)।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি রহমত উল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সাইবার প্ল্যাটফর্মের গুরুত্ব অপরিসীম। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়, নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page