বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ছলিমাবাদের কমলপুরে এক সময়ের রেমিট্যান্স যোদ্ধা হাবিবুল্লাহ ক্যান্সারে আক্রান্ত, বাঁচতে চান

৩৩৫

ছলিমাবাদের কমলপুরে এক সময়ের রেমিট্যান্স যোদ্ধা হাবিবুল্লাহ ক্যান্সারে আক্রান্ত, বাঁচতে চান।

স্টাফ রিপোর্টার | মো. রোমন মিয়া | বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ এক সময় ছিলেন পরিবারের ভরসা, একজন রেমিট্যান্স যোদ্ধা। প্রবাসে কঠোর পরিশ্রম করে তিনি পরিবারের জন্য সবকিছু করার চেষ্টা করেছেন। কিন্তু আজ সেই মানুষটিই ফুসফুসে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও অর্থাভাবে এখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তার চিকিৎসা। পরিবারের শেষ সম্বলটুকুও বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করা হয়েছে। এখন অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুল্লাহর চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের জমিজমা বিক্রি করা হয়েছে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর কোনো সামর্থ্য তাদের নেই। এক সময় যে মানুষটি পরিবারের সুখের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, আজ তিনিই অসহায় অবস্থায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। একজন মায়ের বুকফাটা কান্না, স্ত্রীর অসহায় অপেক্ষা আর স্বজনদের নীরব আহাজারি যেন পুরো পরিবারকে ভেঙে দিয়েছে।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, হাবিবুল্লাহর ১৮ মাস বয়সী একমাত্র সন্তান এখনও বুঝতেই পারেনি তার বাবা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। শিশুটি বাবার স্নেহের অপেক্ষায় থাকলেও তার বাবা প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন।

হাবিবুল্লাহ বাঁচতে চান—তার মায়ের জন্য, স্ত্রীর জন্য এবং আদরের সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে।

স্থানীয়রা জানান, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে হাবিবুল্লাহর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং দানশীল মানুষদের প্রতি তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সহযোগিতা পাঠাতে যোগাযোগ করতে পারেন রোগীর বাবা 01978936076, ভাই 01840816186 এবং মসজিদের ইমাম সাহেব 01786569241 নম্বরে।

মানবিক সহায়তার মাধ্যমে একটি পরিবারে আবারও হাসি ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। তারা বলেন, সম্মিলিত উদ্যোগে এগিয়ে এলে হয়তো হাবিবুল্লাহ নতুন করে বাঁচার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page