শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৯৯৯-এ পুলিশকে ফোন দিলেন স্বামী উদ্ভব দাস

১৯৩

গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৯৯৯-এ পুলিশকে ফোন দিলেন স্বামী উদ্ভব দাস

গাজীপুর প্রতিনিধি:DNB NEWS গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রানী দাস (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন বলে জানিয়েছে পুলিশ।রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সীমা রানী দাস ওই এলাকার নকুল দাসের ছেলে উদ্ভব দাসের স্ত্রী। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পারিবারিক কলহের জেরে হত্যার অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদি মাহমুদ জানান, অভিযুক্ত উদ্ভব দাস নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম নিহত সীমা রানী দাস অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিশ্চিত করেছেন।তদন্ত ও আইনগত ব্যবস্থা-পুলিশ জানায়, এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।অন্তঃসত্ত্বা গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সংবাদসূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page