বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। 

২৭৮

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। 


স্টাফ রিপোর্টার। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার স্বাক্ষরিত ৫ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ অ্যাডহক কমিটি কার্যকর থাকবে।


অনুমোদিত কমিটিতে মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য সচিব, মো. ফারুক আহমেদ অভিভাবক প্রতিনিধি সদস্য এবং মোহাম্মদ সোহরাব হোসেন শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।


শিক্ষা বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত সময়সীমার মধ্যেই প্রচলিত বিধিমালা ও সরকারের নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত অ্যাডহক কমিটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page