বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

কনস্টেবল অমিত হাসানকে সাহসিকতার জন্য পুরস্কৃত করলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার 

১৫৭

কনস্টেবল অমিত হাসানকে সাহসিকতার জন্য পুরস্কৃত করলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো: রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেন পুলিশ কনস্টেবল অমিত হাসান। পরে সাহসিকতার সঙ্গে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হন তিনি।পুলিশ সদস্যের এমন মানবিক ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে কনস্টেবল অমিত হাসানকে Certificate of Appreciation (সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন) এবং অর্থ পুরস্কার প্রদান করেন।পুলিশ সুপার অমিত হাসানের সাহসিকতা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। দায়িত্ব পালনের পাশাপাশি বিপন্ন একজন মানুষের জীবন রক্ষায় ঝুঁকি নিয়ে এগিয়ে আসায় তার এই কর্মকাণ্ড পুলিশ বিভাগের জন্যও গর্বের বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকার তিতাস নদীর ব্রিজের কাছে ওই নারী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কনস্টেবল অমিত হাসান দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কনস্টেবল অমিত হাসানের এই সাহসী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। দায়িত্বের প্রতি নিষ্ঠা, মানবিকতা ও সাহসিকতার এমন দৃষ্টান্ত অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page