উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌন্দর্য বৃদ্ধি, আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘I Love Bancharampur’

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সৌন্দর্য বৃদ্ধি ও উপজেলার পরিচিতি তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন ‘I Love Bancharampur’ ফ্রেম। নান্দনিক নকশা ও আকর্ষণীয় নির্মাণশৈলীর কারণে এটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ হিসেবে পরিচিতি লাভ করেছে।অনেকেই স্মৃতি ধরে রাখতে ‘I Love Bancharampur’ ফ্রেমের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এই স্থাপনাটি বাঞ্ছারামপুরের প্রতি মানুষের ভালোবাসা ও আবেগের প্রতীক হয়ে উঠেছে। সন্ধ্যার সময় এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
সচেতন মহলের মতে, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, বরং এলাকার ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের আরও নান্দনিক প্রকল্প বাস্তবায়ন হলে বাঞ্ছারামপুর পর্যটন ও বিনোদনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।বর্তমানে ‘I Love Bancharampur’ স্থানটি উপজেলার অন্যতম দর্শনীয় স্পট হিসেবে পরিচিতি পাচ্ছে এবং প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের।তৈরি পর থেকে টিকটকারদের ভিড় জমছে।