
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: DNB-NEWS-মো: রোমন হায়দার
কুমিল্লার হোমনায় সোহাগ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ অক্টোবর শনিবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গত ৮ অক্টোবর বৃহস্পতিবার হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার।
নিখোঁজ সোহাগ হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভড়া গ্রামের মোহাম্মদ সোহেলের ছেলে। সে ভয়েজার ইংলিশ অ্যান্ড কলেজের হোমনা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত ৩ অক্টোবর থেকে সোহাগ নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় ৮ অক্টোবর হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
কোনো সহৃদয় ব্যক্তি সোহাগের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সোহাগের সন্ধান পেলে যোগাযোগ করুন:
📞 মোবাইল: 01313235829
নিখোঁজ শিক্ষার্থী সোহাগকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
বিস্তারিত কমেন্টে | ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
🌐 www.dailynewsbancharampur.com