বাঞ্ছারামপুর নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় ও অবৈধ রিফিলিংয়ের বিরুদ্ধে অভিযান

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:অদ্য ০৮ অক্টোবর ২০২৬ তারিখে বাঞ্ছারামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় এবং অবৈধ ও অনিরাপদভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, বাঞ্ছারামপুর এবং সহকারী কমিশনার (ভূমি), বাঞ্ছারামপুর-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয়ের অপরাধে তিনটি ডিলার প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও,

অনুমোদনহীন ও অবৈধ পন্থায় বিপজ্জনক ও অনিরাপদভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং এবং বাজারজাত করার অপরাধে মোঃ তাজুল ইসলাম নামীয় এক ব্যক্তিকে ০১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।