শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিসের পাশে থেকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা সাংবাদিক মীর মোশারফ

২৩১

বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন: ফায়ার সার্ভিসের পাশে থেকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা সাংবাদিক মীর মোশারফ

মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি:DNB NEWS
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্লু বার্ড কিন্ডারগার্টেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ সময় আগুনের তীব্রতা ও ধোঁয়ার মধ্যেও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে থেকে সহযোগিতায় এগিয়ে আসেন মীর মোশাররফ হোসেন। তিনি পিছু না হটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহযোগিতা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে আগুন ও ধোঁয়ার তীব্রতা ছিল। এর মধ্যেও মীর মোশাররফকে সক্রিয়ভাবে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়। তার এমন উপস্থিতি ও সহযোগিতা ঘটনাস্থলে থাকা মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
মীর মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।স্থানীয়দের কয়েকজন জানান, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসা একটি মানবিক উদ্যোগ। ব্লু বার্ড কিন্ডারগার্টেনে আগুন নিয়ন্ত্রণের সময় মীর মোশাররফের সহযোগিতার বিষয়টি উপস্থিত মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page