বাঞ্ছারামপুর পাঠামারা গ্রামের সন্তান নিখোঁজের পর মিরপুরে রুবেলকে অসুস্থ অবস্থায় উদ্ধারে চাঞ্চল্য—রহস্যের জট খুলবে পুলিশ?

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর প্রতিনিধি:আশিকুর রহমান বাবু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা এলাকার রুবেল ড্রেজারে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর মিরপুর থেকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্বজনদের সূত্রে জানা যায়, ড্রেজারে কাজ করার সময় রুবেল নিখোঁজ হন। পরে তাঁর সন্ধান না পেয়ে স্বজনরা থানায়

অভিযোগ করেন। নিখোঁজের পর মিরপুর থেকে তাঁকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।তবে রুবেল কীভাবে নিখোঁজ হলেন, কীভাবে মিরপুরে পৌঁছালেন এবং তাঁর অসুস্থ হওয়ার পেছনে কী কারণ রয়েছে—এসব বিষয় এখনো বিস্তারিতভাবে জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও রুবেল নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে পুলিশ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সাধারণ মানুষ।