বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের ফরদাবাদে সালাউদ্দিন ভূঁইয়ার গণসংযোগ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়

৩৩৭

বাঞ্ছারামপুরের ফরদাবাদে সালাউদ্দিন ভূঁইয়ার গণসংযোগ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর ,বাঞ্ছারামপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় এবং মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন ভূঁইয়া। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি অনেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আলিঙ্গন করেন।
সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আপনারা পাশে থাকলে ফরদাবাদকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবেন। শিক্ষার্থী ও মেধাবীদের উন্নয়নেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা বোরহানউদ্দিন, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম হানিফ চেয়ারম্যানের সন্তান ইউসুফ নাহিদ কনক, ছাত্রনেতা রোমান আহমেদ, চিকিৎসক তানভীর হোসেন, সমাজসেবক রফিকুল ইসলাম কালাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সালাউদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন। এ কারণে তারা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page