বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে ১০ জনের কারাদণ্ড ও জরিমানা কক্সবাজারে ‘Humanitarian Initiatives’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-এডভোকেট রফিক সিকদার  বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা

কক্সবাজারে ‘Humanitarian Initiatives’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-এডভোকেট রফিক সিকদার 

কক্সবাজারে ‘Humanitarian Initiatives’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-এডভোকেট রফিক সিকদার 


কক্সবাজার প্রতিনিধি:ডেইলি নিউজ বাঞ্ছারামপুর 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের উদ্যোগে ‘Humanitarian Initiatives’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজার ইউনিটের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।


সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান, MRRO-এর পরিচালক সেলিম আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও ইউনিট লেভেল অফিসার নাসরিন আকতার, যুব সদস্য আরমানুল করিম হৃদয়সহ ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তা ও যুব সদস্যরা।
সভায় মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং মানবিক সেবায় যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত যুব সদস্যদের কাছ থেকে মানবিক কার্যক্রম, যুব সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।


সভায় যুব সদস্যদের প্রত্যাশা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং নতুন চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে কক্সবাজার ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page