শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে চেয়ারম্যান নেই, ব্যাহত নাগরিক সেবা প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে চলছে কার্যক্রম, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতনের অভিযোগে এনায়েতুল্লাহ (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা জরিমানাসহ ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত এনায়েতুল্লাহ আমিনপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রায় ঘোষণার পর এনায়েতুল্লাহকে কারাগারে পাঠানো হয়।এনায়েতুল্লাহর বাবা ফেরদৌস মিয়া জানান, তার ছোট ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বহু চেষ্টা করেও তাকে মাদকাসক্তি থেকে ফেরানো সম্ভব হয়নি। মাদকের টাকা না পেলে সে পরিবারের সদস্যদের মারধর করত। এমনকি টাকার জন্য গ্রামের বিভিন্ন বাড়িতে চুরির ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফেরদৌস মিয়া বলেন, “ছেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেছি।”ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলের নির্যাতনের শিকার হয়ে তার বাবা-মা অভিযোগ করেছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত অভিযুক্তকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page