রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি

সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুরের শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী শাওন মিয়া লিফট দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরেছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়। ভাঙা পা নিয়েই দেশে ফিরে চিকিৎসার জন্য সহযোগিতা চাইছেন তিনি ও তার পরিবার।

শাওন মিয়ার চিকিৎসার বিষয়টি জানতে পেরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় তার চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসের অর্থোপেডিক সার্জনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল ইসলাম লাবু শাওনের চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন।

এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার শাওন মিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার পক্ষ থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।

শাওন মিয়ার পরিবার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা শাওনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
সত্যের সন্ধানে প্রতিদিন
www.dailynewsbancharampur.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page