শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে চেয়ারম্যান নেই, ব্যাহত নাগরিক সেবা প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে চলছে কার্যক্রম, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর|রোমন হায়দার| বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল। সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সচল রাখতে সেখানে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করে দিয়েছে প্রতিষ্ঠানটি।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।দীর্ঘদিন ধরে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে প্রচণ্ড গরমে হাসপাতালে ভর্তি রোগীদের দুর্ভোগ বেড়ে যেত। হাসপাতালের বিকল্প বিদ্যুৎব্যবস্থা না থাকা এবং জেনারেটর বিকল থাকায় বিদ্যুৎ চলে গেলে রোগী, স্বজন ও চিকিৎসকদের নানা সমস্যায় পড়তে হতো।হাসপাতালের এমন পরিস্থিতির কথা জানতে পেরে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মো. মোশাররফ হোসেন রিপন সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেন।
৪ থেকে ৫ ঘণ্টা চলবে জরুরি সেবানতুন স্থাপন করা সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা সচল রাখা সম্ভব হবে। এ সময় প্রায় ২৫টি লাইট ও ৪৫টি ফ্যান চালানো যাবে।ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আলো ও ফ্যান সচল থাকবে। এতে চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি ভর্তি রোগীদের দুর্ভোগও অনেকটা কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নতুন এই সোলার ইনভার্টার ব্যবস্থা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ দুধ মিয়া মাস্টার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।রোগীদের স্বস্তি হাসপাতালে ভর্তি রোগী আসলাম হোসেন বলেন, আগে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে চরম দুর্ভোগে পড়তে হতো। প্রচণ্ড গরমে রোগীদের অনেক কষ্ট হতো। এখন বিদ্যুৎ চলে গেলেও আলো ও ফ্যান সচল থাকবে—এটা রোগীদের জন্য স্বস্তির বিষয়।কৃতজ্ঞতা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন বিদ্যুৎ সমস্যার কারণে ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দিতে আমাদের যথেষ্ট কষ্ট হতো।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের আন্তরিক সদিচ্ছা ও দ্রুত উদ্যোগের কারণে এখন বিদ্যুৎ চলে গেলেও রোগীদের সেবা প্রদানে বড় ধরনের ব্যাঘাত ঘটবে না।এটি প্রশংসনীয় ও বিরল উদ্যোগ’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, একটি বেসরকারি হাসপাতাল কোনো প্রতিযোগিতা বা ঈর্ষার মনোভাব না রেখে সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছে—এটি অবশ্যই প্রশংসনীয় ও বিরল ঘটনা।তিনি বলেন, অনেক সময় বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ শোনা যায়। কিন্তু বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সরকারি হাসপাতালের রোগীদের সুবিধার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।স্থানীয়দের মতে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহযোগিতা এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন সোলার বিদ্যুৎ ব্যবস্থা চালুর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখা সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page