বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। 

২২৩

বাঞ্ছারামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত।
মো: রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।শনিবার (৫ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরে আয়োজিত র‍্যালি ও পথসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা মিছিলসহকারে কর্মসূচিতে যোগ দেন। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।পথসভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী, পরীক্ষিত ও দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসা নেতাদের মূল্যায়ন করে মনোনয়ন দেওয়া হবে বলেও বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ আকাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসির খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু।এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুসা হায়দার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক এজিএস ফারুক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। র‍্যালি ও পথসভায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাঞ্ছারামপুরের বিভিন্ন সড়ক।উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page