বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য কর্মসূচির প্রস্তুতি অনুষ্ঠিত 

২০০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য কর্মসূচির প্রস্তুতি অনুষ্ঠিত 

মো: রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।প্রস্তুতি সভায় ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক এজিএস ফারুক আহম্মেদ, বিএনপির সোহাগ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, আকরাম হায়দার, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাসান সরকার, আশাবুদ্দিন, হযরত আলী, খায়ের হোসেন ও মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় আদর্শ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ বছর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page