বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর হোগলাকান্দি বিদ্যালয় সড়কে সাপের আতঙ্ক, এক সপ্তাহে মৃত্যু ১ জন

১৩৯

বাঞ্ছারামপুর হোগলাকান্দি বিদ্যালয় সড়কে সাপের আতঙ্ক, এক সপ্তাহে মৃত্যু ১ জন।


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ‘বাহর বাড়ি’ সংলগ্ন সড়কে সাপের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত এক সপ্তাহের ব্যবধানে এ সড়কে সাপের কামড়ে একজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সড়কটির কিছু অংশে সম্প্রতি সংস্কারকাজ করা হলেও জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধান হয়নি। সড়ক ও বিদ্যালয় প্রাঙ্গণের পেছনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে ঝোপঝাড় ও আবর্জনা তৈরি হয়েছে। এতে সাপের আনাগোনা বেড়েছে বলে তাদের অভিযোগ।এলাকাবাসীর আরও অভিযোগ, রাতে সড়কটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অন্ধকারের কারণে পথচারীদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া বলেন, ‘দিনের বেলাতেই ভয় লাগে। রাতে আলো না থাকায় মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। সাপের কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির বেহাল অবস্থা ও সাপের উপস্থিতির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সচেতন মহলের দাবি, সড়ক ও আশপাশের পরিবেশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা প্রয়োজন।এদিকে, হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। সাপের উপদ্রবের কারণে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা।এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধানে স্থানীয় সংসদ সদস্য, বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশল বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যালয় ও সড়কের আশপাশের জমে থাকা পানি, ঝোপঝাড় ও আবর্জনা অপসারণ, ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাতে নিরাপদ চলাচলের জন্য সড়কবাতি স্থাপন।এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাপের কামড়ে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page