বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যােগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত। 

২৭২

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যােগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত। 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বাঞ্ছারামপুর উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসানের সঞ্চালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মুজিব রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মাসুম,

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক মুছা হায়দারসহ

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আরও উপস্থিত ছিলেন, আকরাম হায়দার,গিয়াসউদ্দিন, সোরাফ, হানিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।র‌্যালিতে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা নিমগাছসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।পরে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page