বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

খরমপুর কেল্লা শহীদ (রহ.)এর বার্ষিক ওরসে এসে নৌকা থেকে পড়ে বৃদ্ধার মৃ/ত্যু

১৯৩

খরমপুর কেল্লা শহীদ (রহ.)এর বার্ষিক ওরসে এসে নৌকা থেকে পড়ে বৃদ্ধার মৃ/ত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরসে এসে নৌকা থেকে পানিতে পড়ে তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী খড়মপুর মাজারে সমবেত হন। বিকেলে অন্য দর্শনার্থীদের সঙ্গে নৌকায় করে ঘাটে ফেরার সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারালে তাজেল বিবি পানিতে পড়ে যান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। গুরুতর অবস্থায় উদ্ধারের পরও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
প্রতিবছর ওরস উপলক্ষে খড়মপুর মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত-আশেকানের সমাগম হয়। বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মাজার এলাকা ও তার নিজ গ্রাম চানঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
তবে নৌকাটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সময় নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, নৌকা থেকে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাজার এলাকায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page