বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপে মিলল ছুরি-ব্যাগ-চাবি

১৯৫

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপে মিলল ছুরি-ব্যাগ-চাবি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার তদন্তে প্রায় ছয় মাস পর নতুন মোড় এসেছে। বাজারসংলগ্ন একটি ড্রেজারের বালুর স্তূপের নিচ থেকে ছুরি, দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি তালা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব আলামত আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে স্থানীয়রা বালুর স্তূপের নিচে ছুরি, ব্যাগ ও অন্যান্য সামগ্রী দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দুটি ব্যাগ হত্যাকাণ্ডের রাতে প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি থেকে খোয়া গিয়েছিল। এছাড়া উদ্ধার করা চাবির মধ্যে একটি চাবি দিয়ে নিহতদের ঘরের তালা খোলা গেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এ কারণে উদ্ধার হওয়া আলামতগুলো হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছয় মাস আগে নৃশংস হত্যাকাণ্ড
গত ১৬ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামে প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। ওই রাতে দুর্বৃত্তদের হামলায় জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা জুবায়ের (৫) নিহত হয়।
ঘটনার পর প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবি কাজ করলেও প্রায় ছয় মাসে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এদিকে দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। এর মধ্যে বালুর স্তূপের নিচ থেকে ছুরি, ব্যাগ, চাবি ও তালা উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন কোনো সূত্র বেরিয়ে আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আলামতগুলো আলোচিত ট্রিপল মার্ডারের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page