বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের ভেলানগরে আয়োজিত হয়েছে মাদকবিরোধী উঠান বৈঠক ও আলোচনা সভা।

২৬১

বাঞ্ছারামপুরের ভেলানগরে আয়োজিত হয়েছে মাদকবিরোধী উঠান বৈঠক ও আলোচনা সভা।

ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ভেলানগরে আয়োজিত হয়েছে মাদকবিরোধী উঠান বৈঠক ও আলোচনা সভা।সোমবার ( ৩ আগস্ট) বিকেলে গণসংহতি আন্দোলনের ব্যানারে দলটির নেত্রী নাদিরা হকের বাড়িতে হয় এই সভা।

সভায় অংশগ্রহণ করেন স্থানীয় যুবক ও অভিভাবকরা।

সভায় যুবকরা বলেন, সম্প্রতি ভেলানগরে মাদকের হার বেড়ে গেছে ভয়ানক ভাবে। এক সপ্তাহের ভেতরই বেশ কয়েকজন হাতে নাতে ধরা পড়ে। কয়েকটি স্পট ও চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে মাদকের সরবরাহ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদকের সাথে যে ই জড়িত থাকুক কোনো ছাড় দেয়া হবে না। আমরা ধরবোই, কারো কোনো সুপারিশ চলবে না।

কয়েকদিনের মধ্যে একটি বড় গ্যাংকে ধরার পরিকল্পনার কথাও জানান তারা।

এসময় অভিভাবকরা তাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ছেলেমেয়েরা কার সাথে মিশে তা নজরদারি রাখার জন্যও আহ্বান জানানো হয় তাদের।

পরে নাদিরা হক তার বক্তব্য কঠিন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মাদকের সাথে কোনো আপস নয়। কোনো বংশ কিংবা দল দেখা হবে না। প্রশাসনের সহায়তায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
যুব সমাজকে মাদক ছেড়ে সমাজ গঠনের দিকে আহ্বান জানান তিনি।

পরে আলআমিন মাস্টারও তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেন। সবাই এক সঙ্গে কাজ করলেই মাদক নির্মূল সম্ভব হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page