বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে হ/ত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, নি/হ/তের স্বর্ণালংকার উদ্ধার

৩৩০

বাঞ্ছারামপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, নিহতের স্বর্ণালংকার উদ্ধার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় নিহতের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-২২, তারিখ ২৭ জুলাই ২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-এ মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. রাফি আহাম্মেদ (২৫), পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: রাজিয়া সুলতানা পান্না, গ্রাম: ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া), ৬ নম্বর ওয়ার্ড, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন, থানা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. মুনিয়া আফরিন ওরফে শাহানাজ বেগম (১৫), পিতা: মো. শিপন মিয়া, মাতা: নূর জাহান বেগম, স্বামী: রাফি আহাম্মেদ, একই গ্রাম ও ঠিকানার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে নিহতের ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন  আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page