বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

২৭০

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের নিবিড় তদারকিতে গুরুত্বারোপ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাকক্ষে আয়োজিত এ সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের শতভাগ সফলতা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. বেলায়েত হোসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য সোহেল রানা, মো. মোমেন মিয়া, মো. মোস্তফা, সহকারী শিক্ষক সুজ্জু মিয়া, আফজালুর রহমান, উজাচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোমন হায়দার, আশাব উদ্দিন, হযরত আলী, সাদ্দাম হোসেন, হানিফ মিয়া, নাজিম উদ্দীন, মমিন ফকির, মো. সুমন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আবদুল কাইয়ূম, অভিভাবক সদস্য হিসেবে মো. দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. সুজ্জু মিয়া এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির দায়িত্ব পালন করবেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ফলাফল উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিশেষ করে এসএসসি-২০২৭ পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রস্তুতি পরিকল্পনা, নিয়মিত মূল্যায়ন পরীক্ষা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং নিবিড় একাডেমিক তদারকির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে নবগঠিত অ্যাডহক কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page