বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন, সভাপতি আব্দুল কাইয়ুম

২৬৬

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন, সভাপতি আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের (EIIN: 130884) জন্য চার সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। বোর্ড কর্তৃপক্ষের জারি করা আদেশ অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে এবং এ সময়ের মধ্যেই বিধি অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।http://www.dailynewsbancharampur.com
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নম্বর ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৪২.২৬.৮৫১৪, তারিখ ০৮ জুলাই ২০২৬-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে আব্দুল কাইয়ুমকে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সুজ্জ মিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. দেলোয়ার হোসেন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এডহক কমিটির মেয়াদ স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যেই প্রচলিত বিধিমালা অনুসরণ করে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।
এ বিষয়ে অবগতির জন্য প্রজ্ঞাপনের অনুলিপি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সুশাসন ও উন্নয়ন নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page