বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ আটক ১, জব্দ প্রায় কোটি টাকার বিলাসবহুল গাড়ি

৪০৭

 

বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি মদসহ আটক ১, জব্দ প্রায় কোটি টাকার বিলাসবহুল গাড়ি

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ, একটি বিলাসবহুল গাড়ি এবং এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।শনিবার (১৪ জুলাই) উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় বাঞ্ছারামপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।আটক ব্যক্তি মো. রাসেল হোসেন (৩৮)।

 

তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মইনউদ্দিন দুলাল এবং মাতার নাম ফাতেমা বেগম।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালানো হলে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক রাসেল হোসেনকে আটক করা হয়। পাশাপাশি প্রায় কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, “মাদক পাচার ও অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া বিদেশি মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।”তিনি আরও জানান, উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page