বাঞ্ছারামপুরের তেজখালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তির সাফল্য, ট্যালেন্টপুলে ১ ও সাধারণে ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর):-
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ১ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তারা বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, তেজখালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী বছরগুলোতেও ধারাবাহিকভাবে আরও ভালো ফলাফল অর্জন করে বাঞ্ছারামপুরের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।