বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

শহীদুল্লাহ প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্টকে ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলন।

১১৫

শহীদুল্লাহ প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্টকে ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলন।

 

মো রোমন হায়দার /​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল্লাহ নামের এক নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমা অপ্টোমেট্রিস্ট। আজ রবিবার (১২ জুলাই) উপজেলা সদরের বাঞ্ছারামপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল্লাহ জানান, গত ৭ জুলাই মঙ্গলবার উপজেলা সদরে বাঞ্ছারামপুর সরকারি কলেজের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘হাজী মোকলেসুর রহমান আই কেয়ার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই অভিযানে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে সংবাদ প্রকাশ করা হয়।

​ভুক্তভোগী শহীদুল্লাহ সংবাদ সম্মেলনে দাবি করেন, অভিযানের সময় তিনি তার প্রয়োজনীয় সনদপত্রগুলো তৎক্ষণাৎ উপস্থাপন করতে পারেননি। তবে তিনি একজন নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমাধারী অপ্টোমেট্রিস্ট হিসেবে নিয়মানুযায়ী চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে আখ্যায়িত করায় সামাজিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে।

​তিনি আরও বলেন, “আমি সরকারিভাবে নিবন্ধিত একজন প্যারামেডিক ও অপ্টোমেট্রিস্ট। প্রয়োজনীয় সনদ থাকা সত্ত্বেও আমাকে ভুয়া চিকিৎসক হিসেবে প্রচার করায় আমি বিব্রত। আমি এই মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page