বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১১.৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

২৬৩

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ১১.৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ১১ দশমিক ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টা ৫ মিনিটের দিকে সদর মডেল থানার নাটাই দক্ষিণ এলাকার একটি পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কয়েকজন মাদক কারবারি ওই এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে দুই নারী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১ দশমিক ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বর্না ওরফে সুবর্ণা (৩১), স্বামী সাগর মিয়া এবং সুমেনা আক্তার (৪০), স্বামী কাজল মিয়া। তারা উভয়েই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুইজন এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page