বাঞ্ছারামপুরে মনাইখালী গ্রামের মানসিক ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান চেয়ে পরিবারের আকুতি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৭ নং বাঞ্ছারামপুর উত্তর (সদর) ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনাইখালী গ্রাম থেকে শাহানাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। গত ৮ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শাহানাজ বেগম ওই এলাকার খোকন মিয়ার স্ত্রী।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাহানাজ বেগম আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল শাড়ি।
শাহানাজ বেগমের শারীরিক গঠন ও উচ্চতা স্বাভাবিক। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের ঠিকানা বা পরিবারের সদস্যদের নাম-পরিচয় ঠিকমতো বলতে নাও পারেন।
এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শাহানাজ বেগমের সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে তার পরিবারের সাথে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
যোগাযোগ:
মোবাইল: ০১৮৪৩-০৯৫৯৬১
পরিবারটির পক্ষ থেকে জনসাধারণের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এই সংবাদটি শেয়ার করে শাহানাজ বেগমকে তার আপনজনদের কাছে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।