বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ১৫ পিস ইয়াবাসহ আরিফ নামের এক যুবক গ্রেপ্তার, পুলিশের বিশেষ অভিযানে সাফল্য

৩১৫

বাঞ্ছারামপুরে ১৫ পিস ইয়াবাসহ আরিফ নামের এক যুবক গ্রেপ্তার, পুলিশের বিশেষ অভিযানে সাফল্য


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার | বাঞ্ছারামপুর | ৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দরিয়াদৌলত ইউনিয়নের নতুন কদমতলী এলাকায় শাহিনের নতুন বাড়ির পাশ থেকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আরিফ (২২)। তিনি জিল্লু মিয়ার ছেলে এবং রহিমা বেগমের সন্তান। তাঁর বাড়ি দরিয়াদৌলত ইউনিয়নের শুটকিকান্দি গ্রামে।
তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৫ (পনের) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page