বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন:ছলিমাবাদের নজরুলসহ ৩জন শ্রেষ্ঠ ম্যানেজারকে সম্মাননা,

২৫৪

বাঞ্ছারামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন: ৩ শ্রেষ্ঠ ম্যানেজারকে সম্মাননা, ১৮ সমবায়ী কৃষকের হাতে ঋণ


স্টাফ রিপোর্টার | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাঞ্ছারামপুরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, ঋণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাঞ্ছারামপুর শাখার কর্মকর্তা মো. মাহবুব আলম খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ গ্রামবাংলা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাইকারচর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মো. ফুল মিয়া, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু সিয়াম, বিআরডিবির সহ-সভাপতি মনির হোসেন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন শ্রেষ্ঠ ম্যানেজারকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ১৮ জন সমবায়ী কৃষকের মাঝে মোট ১৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়, যা তাদের কৃষি ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজন গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে এবং সরকারের স্মার্ট ও টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page