শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

৫৫

বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মো রোমন হায়দার|ডেইলি নিউজ বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) উজানচর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ারিশ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহিদদুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, হিসাব সহকারী জিহাদ মিয়াসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ এবং ওমর ফারুক ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।


ক্যাম্পেইনের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফেরদৌস আহমেদ গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমছে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এটি কার্যকর ভূমিকা রাখছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধি ও সেবাগ্রহণে আগ্রহ সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন শেষে গ্রাম আদালতের সেবা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page