বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

১৯০

বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরী বাংলাদেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরী বাংলাদেশব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৫ জুন) সকাল সা‌ড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


তরী বাংলা‌দেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়া‌ছিন।

মোহাম্মদ ইয়া‌ছিন ব‌লেন“পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। একদিনের কর্মসূচি নয়, প্রতিদিন গাছের যত্ন নিতে হবে, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পলিথিন বর্জনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে, তবেই আমরা দূষণমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব।”

তি‌নি আরও ব‌লেন “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০০২ অনুযায়ী পলিথিন উৎপাদন, বাজারজাত, বিক্রি নিষিদ্ধ। আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এটি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। পরিবেশ রক্ষার জন্য পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

বক্ত‌ারা ব‌লেন “পলিথিন আমাদের মাটি ও পানি দূষণ করছে। এর প্রভাবে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং নদীর নাব্যতা বিনষ্ট হচ্ছে। পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে।”


“শুধু আইন প্রয়োগ নয়, আমাদের মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। পলিথিনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলেই একটি দূষণমুক্ত, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও তরী বাংলাদেশের সদস্য মোল্লা মো. নাসির আহমেদ, সাধারন সম্পাদক মো, শামীম শিবলী, সহসভাপতি আলমগীর হোসেন, উপ‌জেরা সেচ্চা‌সেবক দ‌লের আহ্বায়ক ওমর ফারুক।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক আলী আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মো. আতিকুর রহমান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাজী লিটন মিয়া, মে‌হেদী হাসান বাবু, আশিকুর রহমান জামাল, জোনা‌য়েদ আহ‌মেদ তিতাস, মে‌হেদী হাসান, শুভ,আশ্রাফ উদ্দিন, খোরশেদ আলম, আলী নুর, প্রবাসী আল আমিন, আরিফুল ইসলাম রিহাদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page