বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা

৩১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নৃত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের কৃতিত্বপূর্ণ অংশগ্রহণ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি নৃত্য, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও মনন আরও বিকশিত হয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় নৃত্যশিল্পীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধি পেলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। সূর্যমুখী কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে আসছে।
অনুষ্ঠানের শেষে নৃত্যশিল্পী ও অতিথিদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page