মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি/হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সৌদি আরবের পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আরাফাত ময়দান থেকে এক বাংলাদেশি নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ নারীর সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালনের সময় ভিড়ের মধ্যে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

নিখোঁজ নারীর অবস্থান শনাক্তে সহায়তার জন্য তার ক্যাম্পের তথ্য প্রকাশ করেছে পরিবার। তথ্য অনুযায়ী, তার মোয়াল্লেম নম্বর ৩০২, জোন নম্বর ৫, ক্যাম্প নম্বর ৬, রোড নম্বর ৫২৪ এবং তাবু নম্বর H-4।
এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে সৌদি আরবে অবস্থানরত হেলাল ভাইয়ের নম্বর 0561302564-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইমু নম্বর 01711669009 (নুরে আলম বাবু) এবং

বাংলাদেশে অ্যাডভোকেট তারেকুল আলম রাসেল 01715906153 ও 01912946808 নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ ওই নারীর দ্রুত সন্ধান মিলবে—এমন প্রত্যাশা