বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বাঞ্ছারামপুরে বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষনা দিলেন বিএনপি নেতা-কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

৮৯০

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত মেহেদী হাসান পলাশের ফেসবুক পোস্ট
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হওয়ার পর বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশে ফেসবুক পোস্ট দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর রাজপথের আন্দোলনে আপনাদের ভালোবাসা ও সাহস আমাকে শক্তি জুগিয়েছে। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের এই লড়াইয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বাঞ্ছারামপুরের অধিকার আদায়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এর আগে একই দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান পলাশকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মেহেদী হাসান পলাশ ছাড়াও রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে একই কারণে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page