বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিলে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষে আহত ৩০

240

ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিলে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষে আহত ৩০

মো রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন।সংঘর্ষের সূত্রপাত,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। মিছিলে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন।

এ সময় উচালিয়াপাড়া গ্রামের বিএনপি সমর্থক মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের ধাক্কা লাগে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের সঙ্গে। এ নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। ঝগড়া থামাতে গেলে মোশাররফের মাথায় আঘাত করে মুজাহিদ।

সংঘর্ষের বিস্তার, ঘটনার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আহত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page