মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা।

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর  আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

৩৮২

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর  আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

সোহাইল আহমেদ, (বাঞ্ছারামপুর) ব্রাহ্মণবাড়িয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, সহকারী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী মো. মহসীন বলেন,
“বিগত কয়েকটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। আমরা আশাবাদী, এবারের নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং অবশ্যই যোগ্য প্রার্থী বিজয়ী হবে।”এদিকে জানা যায়, সহকারী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা প্রথমে এ আসনের মনোনীত প্রার্থী ছিলেন। তবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তাঁর তিন বছর পূর্ণ না হওয়ায় তার পরিবর্তে মো. মহসীনকে দলীয়ভাবে মনোনীত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page