বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

হোমনায় বিয়ের নয় মাস পরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক!

738

হোমনায় বিয়ের নয় মাস পরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক!

হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বিয়ের নয় মাস পরে সামান্থা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে শনিবার (১৮ অক্টোবর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়। তবে ঘটনার পর থেকে স্বামী শিপন মিয়া ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত সামান্থা নয়া কান্দি গ্রামের মো. আব্বাস মিয়ার মেয়ে ও একই গ্রামের শিপন মিয়ার স্ত্রী।
জানা গেছে, নয় মাস আগে একই গ্রামের শিপন মিয়ার সাথে পারিবারিক ভাবে সামান্থার বিয়ে হয়। বিয়ের পর জনতে পারে তার স্বামীর বড় ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও কলহ লেগে থাকত।

নিহতের বাবা মার অভিযোগ পারিবারিক কলোহের জেরে তাদের মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।

এ বিষয়ে হোমনা ওসি (তদন্ত) দিনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে তবে নিহতের ঘরের দরজা বাইরে থেকে শেকল দেওয়া থাকলেও তা ভেতর ও বাহির উভয় দিক থেকেই খোলা যেত।হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এখনও কেহ বাদী হয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page