মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি//সারাদেশে নারী ধর্ষণ, খুন ও হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগনের উদ্দ্যােগে সহযোগিতায় কার্যক্রম অনুষ্ঠিত হয়,আজ শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে সাধারণ শিক্ষার্থী, সচেতন নাগরিক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এসময় তারা ধর্ষণ, শিশু নির্যাতন, খুন ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বাঞ্ছারামপুর উপজেলা গনসংহতি আন্দোলনের সম্বনয়ক মো শামীম শিবলী বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। কোমলমতি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তারা বলেন, “অন্যায়ের বিরুদ্ধে যখন ছাত্র-জনতা এক কাতার, তখন নিশ্চিত হবেই সুবিচার।”

বক্তারা আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ জরুরি। অন্যায়ের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নারী ও শিশুদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। পরে অংশগ্রহণকারীরা উপজেলা চত্বর এলাকায় একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন।