বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

মাদক কে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি, মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

566

মাদক কে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি,মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

মো. রোমন হায়দার (বাঞ্ছারামপুর), ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।৩১শে অক্টোবর, শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মরহুম কালু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ছলিমাবাদ ইয়াং স্টার বনাম ছলিমাবাদ মনস্টার।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদের সভাপতি বিপ্লব মাস্টার।

সভাপতিত্ব করেন ১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির দায়িত্বে উপস্থিত ছিলেন—

ছলিমাবাদ ইউনিয়নের যুবদল নেতা খাইরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোমেন মিয়া, আশাবুদ্দিন, দুস্তগীর, সাদ্দাম হোসেন, রকিবুল হোসাইন তারা, জাকির হোসেন, আমির হোসেন,হযরত আলী, মো. হানিফ মিয়া, আবু কালাম, ডাক্তার রাকিব,বিশিষ্ট ব্যবসায়ী আশিক প্রমুখ।খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো পাপ্পু মিয়া।পরে ছলিমাবাদ ইয়াং স্টার বনাম ছলিমাবাদ মনস্টার-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দল একটি করে গোল করায় খেলা ড্র হয়।১৫টি দলের সমন্বয়ে লীগ পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। এলাকাবাসী এই খেলায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং “মাদকে না বলি, মাদক কে ছেড়ে খেলতে চলি” এই স্লোগানের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে।স্থান: ছলিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page