মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা।

বাঞ্ছারামপুর মডেল থানার নামে ভুয়া ফোন কল,প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জনসচেতনতামূলক জরুরি সতর্কতা।

৭০৯

বাঞ্ছারামপুর মডেল থানার নামে ভুয়া ফোন কল,প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জনসচেতনতামূলক জরুরি সতর্কতা।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় জনসাধারণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাঞ্ছারামপুর মডেল থানা।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করছে। তারা কখনো সামাজিক উন্নয়নমূলক কাজ, কখনো মসজিদ-মাদ্রাসা নির্মাণ বা সংস্কার, আবার কখনো প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করছে।পুলিশ জানায়, এসব ফোন কল সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক। পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা কখনোই ফোন করে আর্থিক লেনদেনের কথা বলেন না কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণ করেন না।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা তুলে ধরা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়—কোনো ব্যক্তি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনে টাকা চাইলে কোনোভাবেই টাকা পাঠাবেন না।মোহাম্মদ ইয়াছিন(ওসি) বাঞ্ছারামপুর মডেল থানা,তিনি বলেন
সন্দেহজনক ফোন পেলে সরাসরি বাঞ্ছারামপুর মডেল থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করুন।
বিকাশ/নগদের পিন নম্বর বা ওটিপি (OTP) কখনোই কারো সঙ্গে শেয়ার করবেন না।
আপনার পরিচিত কেউ এমন প্রতারণার শিকার হলে বা ফোন পেলে তাকেও দ্রুত সচেতন করুন।
পুলিশ আরও জানায়, প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা পেলে এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
বাঞ্ছারামপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছে বাঞ্ছারামপুর মডেল থানা। কোনো সন্দেহজনক ফোন কল বা প্রতারণার তথ্য পেলে অবিলম্বে থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সচেতনতায়:
মোহাম্মদ ইয়াছিন,
অফিসার ইনচার্জ (ওসি)
বাঞ্ছারামপুর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page