বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুর ফরদাবাদে নির্বাচনী উঠান বৈঠক, জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

579

 বাঞ্ছারামপুর ফরদাবাদে নির্বাচনী উঠান বৈঠক, জনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মো রোমন হায়দার নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুরের ফরদাবাদ মাদরাসা আকবার আল-উলুম আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলো নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা। ২৯ শে নভেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩ ঘটিকা হইতে পথসভা ও রেলী করে, নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ও ৯নং ফরদাবাদ ইউনিয়নের উদ্যোগে জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসআই ইঞ্জিনিয়ারস এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার হানিফ উদ্দিন এর সভাপতিত্বে ও ফরদাবাদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদেকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।তিনি বলেন—“সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিয়ে জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাই।”তিনি উন্নয়ন, শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান ও এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আমীর মাওলানা কাজী আবুল বাশার বিএসসি। তিনি বলেন—“ফরদাবাদের মানুষ সবসময় ন্যায়ের পক্ষে। নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার এখনই সঠিক সময়। তিনি জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দিতে উৎসাহিত করেন। বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নুর ইসলাম, তিনি বলেন দেশকে সঠিক ও ন্যায়ের পথে নিতে হলে সৎ লোকের শাসন অবশ্য দরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাজেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মিরপুর ওয়ার্ড (দক্ষিণ), ঢাকার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জিসান। আরো উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, ফরদাবাদ ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা গিয়াসউদ্দিন প্রমুখ।

বক্তারা সকলেই দাড়িপাল্লা প্রতীককে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page