বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুর তেজখালী ইমামনগরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

126

বাঞ্ছারামপুর তেজখালী ইমামনগরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উপজেলার তেজখালী ইউনিয়নের ইমামনগর ঈদগাহ সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় শরীফুল ইসলাম ওরফে কমল (২৪) নামের এক যুবককে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শরীফুল ইসলাম ওরফে কমল উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page